IPL 2020 MI vs DC Live Streaming: কোথায়, কখন দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের সরাসরি সম্প্রচার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। লিগ পর্বে শেষ কয়েকটি ম্যাচে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরে উভয় দলই তাদের সেরা ১১ মাঠে নামাবে।

IPL 2020 MI vs DC Live Streaming: কোথায়, কখন দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের সরাসরি সম্প্রচার
MI vs DC

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। লিগ পর্বে শেষ কয়েকটি ম্যাচে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরে উভয় দলই তাদের সেরা ১১ মাঠে নামাবে।

লিগ পর্বে দিল্লির ক্যাপিটাবল মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে এবং শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লির পক্ষে তাই আজ কঠিন চ্যালেঞ্জ হবে। কারণ মুম্বই একটি ধারাবাহিক দল এবং একটি শক্তিশালী দল। পরিসংখ্যানের দিক থেকেও এগিয়ে রয়েছে মুম্বই। প্লে অফে দিল্লির দুর্বলতার রেকর্ড রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স এর আগে চারবার আইপিএল শিরোপা জিতেছে। গতবার ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল। তবে এই মরশুমে অনেক অঘটন দেখা গেছে। তাই আজও কোনও অঘটন ঘটাতে পারে দিল্লি ক্যাপিটালস।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি কখন আছে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ ৩০ অক্টোবর, শুক্রবার হবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস খেলা কোথায় হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ কখন শুরু হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়। টস ৭টায়।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে। বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।

(The above story first appeared on LatestLY on Nov 05, 2020 01:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).